Current Bangladesh Time
সোমবার জুন ১, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গোপনে বাগদান সেরেছেন আমির খান! 
Tuesday March 24, 2026 , 9:19 pm
Print this E-mail this

আমির-গৌরীর প্রেম ‘টক অফ দ্য টাউন’

গোপনে বাগদান সেরেছেন আমির খান!


মুক্তখবর বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ যে অতীত ভুলে নতুন প্রেমে মজেছেন, সেই খবর ২০২৫ সালেই জানা গিয়েছিল। তখন থেকে আমির-গৌরীর প্রেম ‘টক অফ দ্য টাউন’। এর মাঝেই হাইপ্রোফাইল অনুষ্ঠান থেকে পার্টি কিংবা সিনেমার প্রিমিয়ারে তাদের নজরকাড়া উপস্থিতি একাধিকবার আলোচনায় উঠে এসেছে। তবে এবার বলিউডে খবর, আমির খান নাকি গোপনেই ‘আমিরি স্টাইলে’ বাগদান সেরে ফেলেছেন গৌরীর সঙ্গে! আর সেটা ধরিয়ে দিল ষাটোর্ধ্ব সুপারস্টারের প্রেমিকার হাতের আংটি। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে জুটিতে ধরা দিয়েছিলেন আমির খান এবং গৌরী স্প্র্যাট। সেখানেই প্রেমিকার হাত ধরে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিচ্ছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তবে সুপারস্টার অভিনেতা নয়, ছবিশিকারীদের নজরে পড়ে গৌরীর হাতে জ্বলজ্বল করতে থাকা পেল্লাই আকৃতির হিরের আংটি। এটাকে শুধুই গয়না বললে ভুল করা হবে! কারণ আমিরের পক্ষে গৌরী যে আংটি উপহার পেয়েছেন, তার দাম এবং তৈরির নেপথ্যের কথা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য হবে। ফ্যাশন দুনিয়া বলছে, এই বিশেষ ধরনের আংটি ‘অ্যাকোয়ামেরিন’ বলে পরিচিত। ব্রাজিলিয়ান হিরে এবং নীলার মতো বিশ্বের বেশ কিছু বিরল রত্ন ব্যবহার করে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এই ‘অ্যাকোয়ামেরিন’ আংটি তৈরি করতে ১,০০০ ঘণ্টারও বেশি সময় নেন কারিগররা। কোথায় পাওয়া যাবে গৌরীর হাতে দ্যুতি ছড়ানো এই আংটি? এই বহুমূল্য আংটির প্রস্তুতকারক ‘ক্যুইন’ নামক এক সংস্থা। তবে চাইলেও এখন কিনতে পারবেন না! কারণ আগামী মে মাসে লঞ্চ করা হবে এই বিশেষ সংস্করণের গয়না। কানাঘুষা চলছে, সংশ্লিষ্ট গয়না প্রস্তুতকারক সংস্থায় টাকা বিনিয়োগ করেছেন আমির খান। আর সেই কারণেই সংস্থার প্রথম ক্রেতা হিসেবে বাজারে আসার আগেই এই দুর্মূল্য গয়না কিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে উপহার দিয়েছেন তিনি। জানা গেছে, প্রেমিকার জন্য বিশেষ অর্ডার দিয়ে এই আংটিটি তৈরি করিয়েছেন আমির। যার দাম কয়েক কোটি টাকা। আর এমন খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, তাহলে কি গোপনেই তৃতীয়বারের জন্য বাগদান সেরে ফেললেন ষাটোর্ধ্ব সুপারস্টার? আনুষ্ঠানিক ঘোষণা না করলেও তারকা মহলেও এ নিয়ে ফিসফাসের শেষ নেই!




Archives

Image
বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম
Image
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম : সরোয়ার
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
Image
বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
Image
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ