Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি 
Tuesday December 16, 2025 , 11:07 am
Print this E-mail this

সিসি টিভি ক্যামেরা বিশ্লেষণ করে চোরচক্রের শনাক্তের চেষ্টা

বরিশালে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রটি ওই দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার সোনা ও রুপা লুট করে নেয় বলে অভিযোগ উঠেছে। রোববার (ডিসেম্বর ১৫) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে চুরির বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্র জানায়, সংঘবদ্ধ একটি চোরচক্র‍ রাত আড়াইটার দিকে একটি ট্রাক নিয়ে এসে আগৈলঝাড়ার বাশাইল বাজারের ‘বিশ্বজিৎ জুয়েলার্সের’ তালা ভেঙে দোকানে প্রবেশ করে। এ সময় দোকানে থাকা প্রায় দুই ভরি সোনা ও রুপা লুটে নেয়। পরে সোমবার সকালে দোকান মালিক বিল্পব মল্লিক দোকান খুলে জিনিসপত্র এলোমেলো দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: মাসুদ খান জানান, সিসি টিভি ক্যামেরা বিশ্লেষণ করে চোরচক্রের শনাক্তের চেষ্টা চলছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা