Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২৭, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডিবি হেফাজতে সাংবাদিক শওকত মাহমুদ 
Sunday December 7, 2025 , 7:21 pm
Print this E-mail this

জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজে’র সাবেক সভাপতি

ডিবি হেফাজতে সাংবাদিক শওকত মাহমুদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বিকেলে ডিবির একটি দল রাজধানীর মালিবাগের বাসা থেকে তাকে সংস্থাটির কার্যালয়ে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান। তালেবুর রহমান বলেন, ‘শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। আজ বিকেলে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসা হয়।’ তাকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।’




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট