Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল 
Thursday November 27, 2025 , 5:49 pm
Print this E-mail this

তিনি ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ

প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো বরিশালে নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন ফারজানা ইসলাম। এর আগে তিনি রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতবছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন ফারজানা ইসলাম। এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ফারজানা ইসলাম ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার