Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কমেছে এলপি গ্যাসের দাম 
Tuesday October 7, 2025 , 3:41 pm
Print this E-mail this

নতুন ঘোষণা দিয়েছে বিইআরসি

কমেছে এলপি গ্যাসের দাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোক্তা পর্যায়ে কমেছে এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৭০ টাকা থেকে কমে ১২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে ২৯ টাকা কমেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়। এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি টন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী