Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ৭:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাবা হারালেন বরিশালের সাংবাদিক মুশফিক সৌরভ 
Sunday September 21, 2025 , 8:31 pm
Print this E-mail this

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি

বাবা হারালেন বরিশালের সাংবাদিক মুশফিক সৌরভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সাংবাদিক মুশফিক সৌরভের বাবা মো: হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। রোববার (সেপ্টেম্বর ২১) ভোরে বরিশাল শহরের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। শনিবার দিবাগত রাত ২টার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়, এর ঘণ্টা দুয়েকের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাবিবুর রহমান স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরিবার জানিয়েছে, বরিশালের পারিবারিক কবরস্থানে নামাজে জানাজার পর তাঁর দাফন সম্পন্ন হবে। মো: হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশালের রাজনীতিবিদ, বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার।




Archives

Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু
Image
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস’র বৃক্ষরোপণ কর্মসূচি
Image
পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং