Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৫, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সিম নিবন্ধন করে পুরুস্কার পেলেন বরিশালের 
Monday October 24, 2016 , 9:09 pm
Print this E-mail this

বেগম

সিম নিবন্ধন করে পুরুস্কার পেলেন বরিশালের


মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহক মোছা. বেগম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করে ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন।

সম্প্রতি বরিশালে রবির গ্রাহক সেবা কেন্দ্রে বেগমকে এ চেক তুলে দেন অপারেটরটির বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহজালাল।

সোমবার (২৪ অক্টোবর) রবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জনানো হয়, বেগম বরিশাল বিভাগের বরগুনা জেলার কুমারখালী গ্রামের বাসিন্দা। তার নিজের কোন বসতভিটা নেই। এ টাকা দিয়ে জমি কিনে ঘর বানাবেন বলে জানান বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলে রবি সেবার সেন্টার ম্যানেজার মো. মিজানুল আহসান খান, বরিশালের এসএমই বিজনেস ম্যানেজার আসিফ বিন মুজিব এবং বরিশাল অঞ্চলের ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেসের মো. রেজওয়ান চৌধুরি।

বিজ্ঞপ্তিতে আরও জনানো হয়, গ্রাহকদের বায়োমেট্রিক সিম নিবন্ধনে উৎসাহিত করতে রবি গত ১৬ থেকে ৩১ মে পর্যন্ত সময়ে সিম নিবন্ধনে ১০ লাখ টাকা পুরস্কারসহ অন্যান্য সুবিধার অফার ঘোষনা করে।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড