Current Bangladesh Time
বুধবার মার্চ ৪, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঢাকা-বরিশাল মহাসড়কে ৪ বাসের সংঘর্ষে আহত ৩০ 
Monday June 9, 2025 , 1:10 am
Print this E-mail this

আহত অবস্থায় দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ

ঢাকা-বরিশাল মহাসড়কে ৪ বাসের সংঘর্ষে আহত ৩০


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী চার বাসের সংঘর্ষে ৩০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (জুন ৮) রাত সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, মহাসড়কের পাশে মাহিলাড়া বাজারে যত্রতত্রভাবে পার্কিং করে রাখা ট্রাকের কারণে দুর্ঘটনার সূত্রপাত। প্রথমে বরিশালগামী বলাকা পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী এসপি গ্রিন লাইন পরিবহন বাসের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের পেছনে স্টার ডিলাক্স পরিবহন এবং এসপি গ্রিন লাইনের বাসের পেছনে সাকুরা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশনের অফিসার মো: বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় দু’জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুর রহমান বলেন, ‘ওই দুর্ঘটনার পর মহাসড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে।’




Archives
Image
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
Image
বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদের বদলি, নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান
Image
বিদায় বেলাতেও নিজের সুবিধার জন্য আইন পাল্টান ইউনূস
Image
বরিশালে রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’!
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন