Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জনগণের বড় দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী-প্রশাসনকে সহায়তা করা : পরিকল্পনা উপদেষ্টা 
Tuesday May 20, 2025 , 5:51 pm
Print this E-mail this

নির্বাচনের মাধ্যমে স্থানীয়পর্যায়ে জনপ্রতিনিধি ছাড়া সব সমস্যার সমাধান সম্ভব নয় : ওয়াহিদউদ্দিন মাহমুদ

জনগণের বড় দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী-প্রশাসনকে সহায়তা করা : পরিকল্পনা উপদেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, পুলিশ যেমন সবাইকে রক্ষা করে, তেমনি পুলিশকেও রক্ষা করতে হবে। এখানে জনগণের বড় দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী ও প্রশাসনকে সহায়তা করা। আমরা আশা করছি, ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার আসবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে স্থানীয়পর্যায়ে জনপ্রতিনিধি ছাড়া সব সমস্যার সমাধান সম্ভব নয়। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় বরিশাল পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত দারিদ্রের মানচিত্র নিয়ে সেমিনারে এ কথা বলেন তিনি। পুলিশ বিভাগের উদ্দেশ্যে পরিকল্পনা উপদেষ্টা বলেন, পুলিশকে বেশি খারাপভাবে ব্যবহার করা হয়েছে। এ কারণে পুলিশ বিভাগকে নতুনভাবে তৈরি করতে চাই। এজন্য পুলিশ বিভাগকে সহায়তা করতে হবে। বাংলাদেশের দারিদ্রতার বড় কারণ হলো প্রভাবশালীদের মাধ্যমে জমি ব্যাহত হওয়া। আর ত্রুটিপূর্ণ আইনি ব্যবস্থায় তা পুনরুদ্ধার করতে গেলে ওই ব্যক্তিকে সর্বস্বান্ত হতে হয়। কাজেই দারিদ্র শুধু আয়-রোজগার দিয়ে হয় না। উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, পুলিশের কাছ থেকে ভালো সেবা না পাওয়া গেলে সেক্ষেত্রে পুলিশও দারিদ্রতার কারণ হতে পারে। আইন-শৃঙ্খলা ঠিকমতো না হলে কেউ নিরাপদ নয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ। উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সবকিছু ঢেলে সাজানো হচ্ছে। এরপর কিছু ব্যত্যয় ঘটছে, অনেক কিছু আবার খারাপ জায়গায় যাচ্ছে। তারপরও আশা করবো বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না। বাংলাদেশ নতুন জায়গায় যাবে। তিনি বলেন, মানুষ অন্যায়-অত্যাচার বেশি দিন সহ্য করে না সে বিষয়টি যারাই ক্ষমতায় আসুক উপলব্ধি করতে পারবে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো ওইটুকু সংস্কার করা, যার মাধ্যমে সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করা যাবে। যা যত দ্রুত সম্ভব। ওই সময়ের মধ্যে অন্যখাতেও সংস্কারের চেষ্টা চলছে। দুপুর ১২টায় বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।




Archives

Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু
Image
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস’র বৃক্ষরোপণ কর্মসূচি
Image
পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং