Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার 
Tuesday May 20, 2025 , 11:19 am
Print this E-mail this

নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার


মুক্তখবর বিনোদন ডেস্ক : নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী  মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, গত রাত দুটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় নোবেলকে গ্রেপ্তার করা হয়। ইডেন কলেজের এক ছাত্রীকে তার বাসায় সাত মাস আটকে নির্যাতনের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, সংগীতশিল্পী নোবেল তার বাসায় ওই নারী শিক্ষার্থীকে সাত মাস আটক রেখে নির্যাতন করে আসছিল। মেয়েটিকে উদ্ধারের পর তার জবানবন্দি থেকে এইসব তথ্য জানায়। পরে তার মামলায় সংগীত শিল্পী নোবেলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে নির্যাতিত ওই নারী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে চিকিৎসাধীন। আর আসামি নোবেলকে আদালতে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২