Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইত্যাদিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উঠে আসবে নানা অজানা বিষয় 
Saturday January 25, 2025 , 9:29 pm
Print this E-mail this

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এ বছর পা রেখেছে তার ৩৭তম বছরে

ইত্যাদিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উঠে আসবে নানা অজানা বিষয়


মুক্তখবর বিনোদন ডেস্ক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছে ঐতিহ্য ও আর্থসামাজিক সম্ভাবনার জেলা ঠাকুরগাঁওয়ে। এর মঞ্চ নির্মাণ করা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ির সামনে। অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আমেজ। এবারের পর্বে ঠাকুরগাঁওয়ের সন্তান একসময়ের ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এ বিষয়ে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার হবে এবারের ইত্যাদিতে। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকার। যেখানে উঠে আসবে তার জীবনের অনেক অজানা কথা। উল্লেখ্য, ইত্যাদি এ বছর পা রেখেছে তার ৩৭তম বছরে। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন। ইত্যাদির এই পর্বটি আগামী ৩১ জানুয়ারি, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ