Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিএমএসএফ’র বর্ষসেরা সাংবাদিক সম্মাননা পাচ্ছেন যুগান্তরের তিন সাংবাদিক 
Thursday December 19, 2024 , 11:07 pm
Print this E-mail this

বিএমএসএফ’র জুড়িবোর্ড ২০২৪ সনের দেশসেরা প্রতিবেদনে এ সম্মাননা প্রদান

বিএমএসএফ’র বর্ষসেরা সাংবাদিক সম্মাননা পাচ্ছেন যুগান্তরের তিন সাংবাদিক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএমএসএফের বর্ষসেরা সংবাদ সম্মাননা পাাচ্ছেন দৈনিক যুগান্তরের তিন সাংবাদিক। তারা হলেন বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ও ময়মনসিংহের গৌরীপুরের যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জুড়িবোর্ড ২০২৪ সনের ১০টি দেশসেরা প্রতিবেদনের জন্য তারা এ সম্মাননা মনোনীত হন। রোববার (১৫ ডিসেম্বর) বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর দেশসেরা ১০জনের তালিকা ঘোষণা করেন। সম্মাননা মনোনীত অন্যরা হলেন-বিটিভি’র নীলফামারী জেলা প্রতিনিধি মো. নুর আলম, যমুনা টেলিভিশন’র মানিকগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার বিএম খোরশেদ, দৈনিক সমকাল’র মাদারীপুর জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, এটিএন বাংলা’র জার্মান প্রবাসী সাংবাদিক খান লিটন, দৈনিক সময়ের আলো’র রাজশাহী ব্যুরো প্রধান শ‌ফিকুল ইসলাম, প্রথম আলো’র চাঁদপুরের জেলা প্রতিনিধি আলম পলাশ, দি ডেইলি অবজারভার’র রংপুর জেলা প্রতিনিধি লাবনী ইয়াসমিন। ২০২৪ সনে নিউজে শীর্ষ অবস্থানে ছিলেন দৈনিক যুগান্তর’র বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন। এরমধ্যে আলোচিত সংবাদ ছিলো-‘আট মাসেই শতকোটি টাকা হাতিয়েছেন খোকন, দাতার খোঁজে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প, কৃষকের কান্নায় ভিজছে তরমুজের খেত, বদলি বাণিজ্যে কয়েক কোটি টাকা লেনদেন।’ এছাড়াও এ বছরের আরও ১৮টি দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সংবাদ ও জনগুরুত্বপূর্ণ একাধিক সংবাদ প্রকাশ করেন। একই বছরে নিউজে ছিলেন দেশজুড়ে আলোচিত চট্টগ্রামের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন। তিনি নিউজের কারণে একাধিক মামলা মোকাবেলা করতে হয়েছে। পরিবেশের উন্নয়নে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ছিলো ‘দূষণে বিপর্যস্ত কক্সবাজার।’ এছাড়াও সারাদেশে আলোচনায় উঠে আসে ‘হাজার কোটি টাকার সম্পদ করেছেন চট্টগ্রামের জসিম, ডাকাত থেকে এমপি- হাজার কোটি টাকার মালিক জাফর, ওসি প্রদীক যুগে ফিরছে উখিয়া-টেকনাফ, ইয়াবা গডফাদার বাদিতে মুগ্ধ ছিলেন হাসিনা, ঝালমুড়ি বিক্রেতা থেকেও চাঁদা নেন ম্যাজিস্ট্রেট। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধারাবাহিক সংবাদ প্রকাশে আলোচনায় উঠে আসেন ময়মনসিংহের দৈনিক যুগান্তর’র গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। ২৯ জুলাই গৌরীপুরে নিহত রাকিবের মায়ের কান্না ছেলে আমার জানাযা দিবে এজন্য হাফেজ বানিয়ে ছিলাম, ৩০জুলাই উপার্জক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা, ৩১জুলাই গৌরীপুরে বিপ্লব বাবাকে সাবধান করে নিজেই গুলিবিদ্ধ, ২৪ আগস্ট ছাত্র আন্দোলন ময়না তদন্ত ছাড়াই ৩লাশ দাফন : বিচার নিয়ে শঙ্কা। এছাড়াও পাঠকদের নিকট জনপ্রিয় হয়ে উঠে ‘বছরে প্রেমপত্র আসে না একটিও, মাসে তালাকের চিঠি আসে ২০টি, আলোচিত সংবাদছিলো ‘অর্ধশত কোটি টাকার সরকারি জমিতে আ.লীগ কার্যালয়সহ ১৫৭ স্থাপনা,’ ‘পৌরসভার টাকায় খালের ওপর মেয়রের বহুতল মার্কেট।’ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৮ম বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষ্যে ২২ডিসেম্বর সেরা সংবাদ সম্মাননা ২০২৪ মনোনীতদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ