Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় বিএনপি নেতারা 
Thursday August 29, 2024 , 4:17 pm
Print this E-mail this

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করবেন

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় বিএনপি নেতারা


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল পৌনে ৪টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছেছেন। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করবেন বলে জানা গেছে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। দলটির পক্ষ থেকে বারবারই একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং