Current Bangladesh Time
বুধবার অক্টোবর ১৪, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
Monday July 15, 2024 , 3:49 pm
Print this E-mail this

জেল হাজতে প্রেরণ, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে

পিরোজপুরের কাউখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এস আই মো: সানি রবিবার রাতে উপজেলার খুলনা-বরিশাল মহাসড়কের কাউখালীর বেকুটিয়া ছোট ব্রিজের নিজ থেকে উপজেলার শিয়ালকাঠি গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে মোহাম্মদ আলী হাসান (২৮) ও পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের শাহলাল মিয়ার ছেলে রাজিব হোসেন(৩৬) এই দু’জন মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। কাউখালী থানার এসআই মো: সানি জানান, আসামিদের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে এবং আজ সোমবার পিরোজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা দীর্ঘদিন যাবত কাউখালী উপজেলা সহ বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে ।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড