Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার আমতলীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক 
Friday May 3, 2024 , 12:17 pm
Print this E-mail this

আটক তানিয়া ও জাকির সর্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বরগুনার আমতলীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা আমতলীর নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তা মোর থেকে বৃহস্পতিবার বিকেলে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এঘটনায় মামলার পর শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই পবিত্র কুমার এর নেতৃত্বে একদল পুলিশ আমতলীর নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তা মোর এলাকায় বিকেল সাড়ে ৩টার সময় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ একই পরিবারের জসিম সর্দার (৩৭) ও তার ছোট ভাইর স্ত্রী তানিয়া আক্তার (২৪) নামে ২জনকে আটক করে। তানিয়া আক্তার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের জাকির সর্দারের স্ত্রী । জসিম সর্দার একই বাড়ির মজিদ সর্দারের ছেলে এবং জাকির সর্দাদের বড় ভাই। তারা দু’জনেই একই পরিবারের পেশাদার মাদক বিক্রেতা। আমতলী থানার এসআই পবিত্র কুমার জানান, গোপন সংবাদের বিত্তিতে ৮ কেজি গাঁজাসহ তানিয়া আক্তার ও জসিম সর্দারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আমতলী, পটুয়াখালীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু জানান, আটক তানিয়া ও জাকির সর্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২