Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডিবি হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান 
Sunday March 31, 2024 , 4:07 pm
Print this E-mail this

সম্প্রতি মুক্তি পেয়েছে তার রাজকুমার সিনেমার প্রথম গান

ডিবি হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান


মুক্তখবর বিনোদন ডেস্ক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনের রশীদের বাসায় ইফতার করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। শনিবার ডিবিপ্রধানের বাসায় যান তিনি। এ সময় ডিবি প্রধানের পরিবারের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেন শাকিব খান। এ সময় শাকিব খানের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ সময় বাংলা সিনেমার প্রচার ও প্রসারে শাকিব খান হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। সিনেমা মুক্তির আগে শাকিব খান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গান। গতবছর কোরবানির ঈদে তুমুল জনপ্রিয় প্রিয়তমা গানের প্লে-ব্যাক জুটি বালাম-কোনালের কণ্ঠে গাওয়া এ গান ইতোমধ্যেই মন জয় করেছে দর্শকদের।




Archives

Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ