Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তালাবদ্ধ জীবন থেকে মুক্ত মরিয়ম-নূর, অসহায় পরিবারটির পাশে বরিশাল জেলা প্রশাসন 
Friday July 14, 2023 , 4:09 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান, ডে কেয়ার সেন্টারে সরকারি তত্ত্বাবধায়নে শিশুরা

তালাবদ্ধ জীবন থেকে মুক্ত মরিয়ম-নূর, অসহায় পরিবারটির পাশে বরিশাল জেলা প্রশাসন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেড় বছর পর তালাবদ্ধ জীবন থেকে মুক্তি মিলছে মরিয়ম ও নূরের। একই সাথে সংগ্রামী পিতা রনি সিকদার ফিরোজের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার (জুলাই ১৪) সকালে নিজেই গাড়িতে করে চাল, শিশুদের জন্য আম ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে রনি সিদকার ফিরোজের বাসায় হাজির হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তর কামরুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। ইউএনও মনিরুজ্জামান বলেন, জানতে পারলাম এক পিতা তার দুই অবুঝ সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে। জীবিকার তাগিদে শিশুদের তালাবদ্ধ করে রেখে যেতে হয় তাকে। আমি অসহায় পরিবারটির খোঁজ নিতে এসেছি। প্রাথমিকভাবে চাল ও নগদ টাকা পৌঁছে দিয়েছি। তিনি বলেন, সরকার পরিচালিত ডে কেয়ার সেন্টারে শিশুদের বিষয়টি জানানো হয়েছে। তারা রোববার এসে ওদের ডে কেয়ার সেন্টারে নিয়ে যাবে। শিশু দু’জন এরপর সরকারের তত্ত্বাবধায়নে থাকবে। পাশাপাশি তাদের পিতা রনি সিকদার ফিরোজকে কর্মসংস্থান ও বসবাসের জন্য আমরা ব্যবস্থা করবো। প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, ডে কেয়ার সেন্টারে প্রতিদিন সকালে শিশু দু’জনকে দিয়ে আসবে আর বিকেল ৪টায় নিয়ে আসবে। শিশুদের সকল দেখভাল ডে কেয়ার সেন্টার করবে। এতে সুবিধা হচ্ছে নিশ্চিন্তে ফিরোজ কাজ করতে পারবে। তার আয় বন্ধ থাকবে না আবার বিকেলে সন্তানদের নিয়ে নিজের কাছে রাখবেন। তিনি বলেন, ৬ বছর পর্যন্ত ডে কেয়ার সেন্টারে সরকারি তত্ত্বাবধায়নে থাকবে। এরপরে শেখ রাসেল শিশু পূর্ণবাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে থাকবে। সেখানে লেখাপড়া, প্রশিক্ষণ, থাকা-খাওয়ার অর্থাৎ সবকিছুই সরকারি উদ্যোগে করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে এই পরিবারকে সহায়তার জন্য খোঁজ নিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানকে পাঠান। এর আগে দুই সন্তানকে ঘরে তালাবদ্ধ করে জীবিকার সন্ধানে বের হওয়া পিতা রনি সিকদার ফিরোজকে নিয়ে সংবাদ প্রচার হয় সংবাদ মাধ্যমে। এরপরই জেলা প্রশাসন, সমাজসেবা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা