Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পাকিস্তানজুড়ে ধর্মঘটের ডাক ইমরানের দলের 
Wednesday May 10, 2023 , 12:18 pm
Print this E-mail this

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে

পাকিস্তানজুড়ে ধর্মঘটের ডাক ইমরানের দলের


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার (১০ মে) দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেইসঙ্গে গ্রেপ্তারের কয়েক দিন আগে ইমরান খানের ঘোষিত দেশব্যাপী জনসভার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে দলটি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বিরুদ্ধে করা মামলা মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে ‘ফ্যাসিজম’ প্রতিরোধে জনগণকে রাস্তায় নেমে এসে ধর্মঘট সফল করার আহ্বান জানান পিটিআইয়ের শীর্ষ নেতারা। দেশটির বিভিন্ন অঞ্চলে ইমরান খানের পূর্বঘোষিত জনসভাও নির্ধারিত সময়ে পালন করা হবে। পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির নেতৃত্বে দলটির ইমারজেন্সি কমিটির সভায় ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এ কমিটি পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের কর্মপরিকল্পনা ঠিক করবে। দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, শাহ মাহমুদ কোরেশি সাত সদস্যের ইমারজেন্সি কমিটির গৃহীত পরিকল্পনা ঘোষণা করবেন। তিনি বলেন, বিশ্বকে দেখানো হচ্ছে পাকিস্তানে আর কোনো আইন অবশিষ্ট নেই। এদিকে শাহ মাহমুদ কোরেশি করাচি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ইমরান খানের গ্রেপ্তার পূর্বপরিকল্পিত। এর সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লন্ডন সফরের সম্পর্ক রয়েছে। পাকিস্তানজুড়ে পিটিআইয়ের নেতাকর্মীদের সহিংস বিক্ষোভের বিষয়টি নাকচ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোরেশি আরো বলেন, জনগণ নিজেরাই বিক্ষোভ দেখাচ্ছে। তারা শুধু তাদের নেতা ইমরান খানের নিরাপত্তা চায়। তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা