Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিলেন রিকশাচালক 
Saturday April 15, 2023 , 2:01 pm
Print this E-mail this

খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় বাবার সাধারণ ডায়েরি

হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিলেন রিকশাচালক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে হারিয়ে যাওয়া ৪ বছরের শিশু আফজারকে মা-বাবার কাছে ফিরিয়ে দিয়েছেন এক রিকশাচালক। শনিবার (১৫ এপ্রিল) সকালে শিশুটিকে থানায় নিয়ে আসেন রিকশাচালক শওকত আলী মুন্সি। চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক থেকে শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শিশুটি হারিয়ে গিয়েছিল। এরপর খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে শিশুটির বাবা মো. আফতাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রিকশাচালক শওকত আলী মুন্সি বলেন, রাতে সিএন্ডবি এলাকায় ওই শিশুকে একাকি কান্না করতে করতে হাঁটতে দেখে বাসায় নিয়ে আসি। রাতে স্ত্রীর সহায়তায় খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করেছি। সকালে আমরা শিশুটিকে থানায় আসি। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ওই রিকশাচালক শিশুটিকে খুঁজে পেয়ে তার বাসায় নিয়ে যান। শনিবার সকালে স্ত্রীসহ থানায় এসে তারা শিশুটিকে আমাদের হাতে তুলে দেন। পরে শিশু আফজারকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। হারানো সন্তানকে ফিরে পেয়ে মো. আফতাব রিকশাচালক শওকত আলী মুন্সি ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা