Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আনন্দ মেলায় সিয়াম-পূজা 
Thursday April 13, 2023 , 3:41 pm
Print this E-mail this

উপস্থাপনাতেই থাকছে বড় চমক

আনন্দ মেলায় সিয়াম-পূজা


মুক্তখবর বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবার সেজেছে ভিন্ন আঙ্গিকে। এবারের উপস্থাপনাতেই থাকছে বড় চমক। যেখানে নামকরা তারকারা উপস্থাপনার পাশাপাশি নিজেদের পারফরমেন্স তুলে ধরবেন। উপস্থাপক হিসেবে থাকছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পূজা চেরী। এছাড়াও বিগত আনন্দ মেলার উপস্থাপক সাজু খাদেম ও তারিন, শামীম আরা নিপা ও জুয়েল আইচকেও উপস্থাপনা করতে দেখা যাবে। তারা উপস্থাপনার পাশাপাশি অংশ নেবেন নাচ, গান, অভিনয়ে। আনন্দ মেলার এ আয়োজনে আরো থাকছে হারানো দিনের গানে ফেরদৌস ও মেহজাবিনের নৃত্য পরিবেশনা, ভিন্ন আঙ্গিকে জলের গানের পরিবেশনা, মমতাজের একক পরিবেশনা, শিবলী মোহাম্মদ-শামীম আরা নিপার তত্ত্বাবধানে ৪০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি নৃত্য পরিবেশনা। রয়েছে মাদারীপুরের তরুণদের নির্মিত তামিল সিনেমার ফাইটিং দৃশ্যের আদলে একটি পরিবেশনা, মেট্রোরেল নিয়ে একটি নাটিকা ও মীরাক্কেলের শাওনের কৌতুক পরিবেশনা। ‘আনন্দ মেলা’ প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী। প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক