Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুর্গাসাগরে অষ্টমী স্নানোৎসব 
Wednesday March 29, 2023 , 4:14 pm
Print this E-mail this

পূন‌্যলা‌ভের আশায় স্না‌ন কর‌তে আসেন

বরিশালে দুর্গাসাগরে অষ্টমী স্নানোৎসব


বরিশালের ঐতিহ্যবা‌হী দুর্গাসাগরে অনুষ্ঠিত হয়েছে অষ্টমী স্নানোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ মাধবপাশার দুর্গাসাগর পাড়ে জড়ো হয়। বুধবার (মার্চ ২৯) ভোর থেকেই পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাধবপাশার এ দুর্গাসাগর পাড়। চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ দুর্গাসাগরে স্নান করে পাপ মোচনের আশায় প্রতি বছরই বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী এখানে আসেন। সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে ফুল সমর্পণ করে পূজা, অর্চনা ও প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাপমুক্তির বাসনার স্নান সমাপ্ত করেন। অনেকে মানত ক‌রে মনবাসনা পূরণের জন্য। আগত ভক্তদের বিশ্বাস, এ জল স্পর্শমাত্রই সবার পাপমোচন হয়। এ পবিত্র জলে স্নান করলে চিরমোক্ষ লাভ করা যায়। পূন‌্যলা‌ভের আশায় স্না‌ন কর‌তে আসা ব‌রিশাল নগরীর কাটপট্টি এলাকার বা‌সিন্দা বিশ্বজিৎ দে ব‌লেন, গত এক যুগ ধ‌রে এ অষ্টমী তি‌থির দি‌নে পূন‌্যলা‌ভের আশায় স্নান কর‌ছি। ব্রহ্মা দেব ও গঙ্গা দেবীর কৃপা লাভ করাই মূল উদ্দেশ্যে।পু‌রো‌হিত শিবু চ‌্যাটার্জী জানান, অষ্টমী স্না‌নের তি‌থি মঙ্গলবার (মার্চ ২৮) রাত ১০টায় শুরু হ‌য়ে‌ছে। যা বুধবার রাত ১০টা ৪৭ মি‌নি‌টে শেষ হ‌বে। স্না‌নোৎসব‌কে কেন্দ্র ক‌রে দুর্গা সাগ‌রের পা‌শের স্কুল মা‌ঠেই ছি‌ল গ্রামীণ শিল্প মেলার আ‌য়োজন। বাহা‌রি মি‌ষ্টির পসরাসহ বিভিন্ন খেলনার দোকান দেখা গে‌ছে মেলায়। ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এয়ার‌পোর্ট থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হো‌সেন ব‌লেন, দুর্গাসাগর পাড় ও এর আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব‌্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি অতিরিক্ত পু‌লিশ মোতায়ন করা র‌য়ে‌ছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা