Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অভিনেতা ডি এ তায়েবের মা আর নেই 
Thursday February 2, 2023 , 2:07 pm
Print this E-mail this

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০০ বছর

অভিনেতা ডি এ তায়েবের মা আর নেই


মুক্তখবর বিনোদন ডেস্ক : অভিনেতা ডি এ তায়েবের মা সুফিয়া নেগম কমলা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় ডি এ তায়েবের মিরপুরের বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০০ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের ডি এ গণির স্ত্রী। কমলা বেগম চার ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী। বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম ডি এ নাসির পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ছিলেন। মেজো ছেলে সমাজসেবক ডি এ কাদের এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করেছেন। সেজো ছেলে চিত্র নায়ক ডি এ তায়েব এবং ছোট ছেলে ডিএ মতিন জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বড় মেয়ে মাজেদা বেগম গৃহিনী ও ছোট মেয়ে সাজেদা বেগম সুমি আমেরিকান প্রবাসী। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাদ যোহর কাটরা গ্রামে তাঁর নামাজে জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে ডি এ তায়েবের আত্মীয় মঞ্জু মিয়া জানিয়েছেন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক