Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার লালমোহনে ভিক্ষুককে জালনোট দিয়ে প্রতারণা 
Friday January 27, 2023 , 5:21 pm
Print this E-mail this

বৃদ্ধটি তার উপার্জিত ৯৫০ টাকা খুইয়ে এখন প্রায় দিশেহারা

ভোলার লালমোহনে ভিক্ষুককে জালনোট দিয়ে প্রতারণা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার লালমোহনে ভিক্ষুককে ৫০ টাকা সাহায্যের নামে এক হাজার টাকার জালনোট দিয়ে তার কাছ থেকে ৯৫০ টাকা নিয়ে গেছে এক প্রতারক। শুক্রবার সকালে লালমোহন লাঙ্গলখালী বাজারে এ প্রতারণার ঘটনা ঘটে। বৃদ্ধটি তার উপার্জিত ৯৫০ টাকা খুইয়ে এখন দিশেহারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ লোকটি লাঙ্গলখালী বাজারে ভিক্ষা করেন। সকালে লাঙ্গলখালী বাজারে উত্তর পাশে কালভার্টের কাছে এক মোটরসাইকেল যাত্রী তাকে কিছু ভিক্ষা দেবে বলে এক হাজার টাকার খুচরা চায়। ভিক্ষুককে এক হাজার টাকার একটি জালনোট দিয়ে ভিক্ষুকের কাছ থেকে ৯৫০ টাকা নিয়ে চলে যায়। ভিক্ষুকের সঙ্গে এমন জঘন্য প্রতারণায় হতবাক স্থানীয়রা।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা