Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৫, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খাবার মূল্যে ৫০% ছাড় না দেয়ায় বরিশাল শেবাচিমের কেন্টিনে তালা 
Monday September 3, 2018 , 8:01 pm
Print this E-mail this

জরুরী বিভাগের সামনে অবস্থিত চতুর্থ শ্রেনীর কেন্টিনে এ ঘটনা ঘটে

খাবার মূল্যে ৫০% ছাড় না দেয়ায় বরিশাল শেবাচিমের কেন্টিনে তালা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীদের কেন্টিনে খাবারের মূল্য ছাড় না দেয়ায় কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্টিনে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিবার রাত ১০টার দিকে শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের সামনে অবস্থিত চতুর্থ শ্রেনীর কেন্টিনে এ ঘটনা ঘটে। কেন্টিন পরিচালনাকারী মুনসুর আহম্মেদ জানান, রবিবার রাত ১০টার দিকে শেবাচিমেক এর ৪৫তম ব্যাচের কয়েকজন ছাত্র খাবার খেয়ে লিডার মামুন বিল পরিশোধ করবে বলে চলে যায়। পরে লিডার মামুন ১১শ টাকা বিল হয়েছে কিভাবে তা নিয়ে হই-হুল্লোর বাঁধায়। এ নিয়ে তিনি (মামুন) হিসেবে বসবেন বলে গালিগালাজ করে। পরে তাকে জানানো হয় ১০% ছাড় দেয়ার পরে এই বিল হয়েছে। তখন মামুন ৫০% ছাড় চায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হলে মামুন তার সহযোগী রিয়াজ, সজিবসহ একাধিক শিক্ষার্থীদের ডেকে নেয়। পরে তাদের দাবী না মানায় কেন্টিনের দরজায় তালা ঝুলিয়ে দেয়।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড