Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া লড়াই : কী বলছে পরিসংখ্যান? 
Monday December 12, 2022 , 8:48 pm
Print this E-mail this

দুটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, দুটিতে জয় ক্রোয়েশিয়ার, একটি ম্যাচ ড্র

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া লড়াই : কী বলছে পরিসংখ্যান?


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল মাঠে গড়াচ্ছে আজ। মুখোমুখি হচ্ছে হট ফেবারিট আর্জেন্টিনা ও গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। এই লড়াইয়ে কে এগিয়ে? কার জেতার সম্ভাবনা বেশি? ফিফা র্যাংকিং হিসেব করলে আর্জেন্টিনাই এগিয়ে রয়েছে। আলবিসেলেস্তেরা র্যাংকিংয়ে ৩ নম্বরে। অন্যদিকে ক্রোয়েশিয়া আছে ১২তম অবস্থানে। তবে মুখোমুখি পরিসংখ্যান হিসেব করলে, কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ নেই। এর আগে পাঁচবার পরস্পরের মোকাবেলা করেছে আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়া। দুটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, দুটিতে জয় ক্রোয়েশিয়ার। একটি ম্যাচ হয়েছে ড্র। বিশ্বকাপের বড় মঞ্চেও এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। এখানেও সমানে সমান জয় দুই দলের। ১৯৯৮ সালে প্রথম দেখায় আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে। পরের দেখায় আবার তারা হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ৩-০ গোলে হারায় আলবিসেলেস্তেদের। এটিই যে কোনো প্রতিযোগিতায় দুই দলের সর্বশেষ লড়াই।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার