Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আল-আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও বরিশাল শাখার ম্যানেজার’র বিরুদ্ধে মামলা 
Monday August 20, 2018 , 7:02 pm
Print this E-mail this

২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, নগরীর পদ্মবতী রোডের মানিক হোসেন মামলাটি দায়ের করেন

আল-আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও বরিশাল শাখার ম্যানেজার’র বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মুদারাবা ডাবল বেনিফিট স্কীমের ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আল-আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান ও বরিশাল শাখার ম্যানেজার সৈয়দ মনিরুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ আগস্ট) বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে নগরীর পদ্মবতী রোডের বাসিন্দা মানিক হোসেন মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মারুফ আহমেদ পরবর্তী আদেশের জন্য মামলাটি রেখে দেন। আদালতের বরাত দিয়ে বেঞ্চ-সহকারী সাখাওয়াত হোসেন জানান, মুদারাবা ডাবল বেনিফিট স্কীমে ৬ বছর মেয়াদে ২০১১ সালের ১৮ অক্টোবর ১ কোটি টাকা জমা রাখেন। ৬ বছর পরে ২০১৭ সালের ১৮ অক্টোবর ১৩.৫০% শতকরা হারে ২ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৩৯৫ টাকা হয়। এই টাকা থেকে সরকারি ট্যাক্স, এক্সাইজ দিতে হয় ১১ লাখ ৮৩ হাজার ৮৪০ টাকা। মোট টাকা ২ কোটি ২ লাখ ৩৪ হাজার ৫৫৫ টাকা। প্রাপ্ত এই টাকা থেকে পে-অর্ডারের মাধ্যমে গত ২০১৭ সালের ২১ নভেম্বর বাদীকে ১ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকা ব্যাংক কর্তৃপক্ষ প্রদান করে। বাকী ২৫ লাখ ৬৬ হাজার ৪৯৫ টাকা পরিশোধ না করে বাদী ঘুরাতে থাকে। পরে ওই বছর ৩০ নভেম্বর আসামীদের বরাবরে আইনী নোটিশ প্রেরণ করে। আসামীরা একই বছর ১১ ডিসেম্বর বাদীর প্রাপ্ত টাকার কথা অস্বীকার করে। ফলে সোমবার আসামীদের বিচার চেয়ে মামলাটি দায়ের করেন।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার