Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কুয়াকাটায় ৬৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ২বোন আটক 
Friday September 23, 2022 , 6:38 pm
Print this E-mail this

আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন-ওসি আবুল খায়ের

পটুয়াখালীর কুয়াকাটায় ৬৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ২বোন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে রহিমা বেগম (৩৭) ও খোদেজা (৩২) নামের দুই বোনকে ৬৫৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (সেপ্টেম্বর ২২) দিনগত রাত ১টার দিকে মহিপুর থানার আলীপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। তারা উত্তর নুনিয়াছড়া কক্সবাজারের বাসিন্দা সিকান্দার হাওলাদারের মেয়ে। তারা দীর্ঘদিন কুয়াকাটা এলাকায় থেকে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল আলীপুর চানমিয়া নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থেকে দুই বোন কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করেন। পরে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় দুই বোনকে ৬৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ