Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান 
Monday July 4, 2022 , 7:21 pm
Print this E-mail this

কগুচ্ছ গান নিয়ে সাজানো হয়েছে ‘রঙের মানুষ’ অনুষ্ঠানটি

এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান


মুক্তখবর বিনোদন ডেস্ক : গত কয়েক বছর ধরে ঈদে ড. মাহফুজুর রহমানের গান শোনা যায়। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। আর টিনএজেরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে ট্রল করার জন্য। করোনা মহামারিতেও থেমে নেই এই শিল্পী। এবারের ঈদুল আজহাতেও গান শোনাবেন তিনি। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। একগুচ্ছ গান নিয়ে সাজানো হয়েছে ‘রঙের মানুষ’ অনুষ্ঠানটি। ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে সংগীতানুষ্ঠানটি। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে ‘তোমার ওই চোখ’, ‘একটু চোখের আড়াল’, ‘স্বপ্নের মতো মনে হয়’, ‘চোখের উপর’, ‘রঙের দুনিয়া’, ‘সেই মেয়েটি’, ‘তুমি আমার প্রিয়া’, ‘রিমিক্স দাইমা’ এবং ‘তোমার জন্য আমি’ শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন হয়েছে। ২০১৬ সালের ঈদুল আজহায় গায়ক হিসেবে হাজির হয়ে সারাদেশে হইচই ফেলে দেন মাহফুজুর রহমান। হাট, ঘাট, মাঠ, সর্বত্রই তাকে নিয়ে চলে আলোচনা। তার বেসুরো গায়কি নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি, বরং নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী