Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পদ্মা সেতু নিয়ে নির্মিত গানে আঁখি আলমগীর 
Tuesday June 7, 2022 , 9:34 pm
Print this E-mail this

বিটিভি তৈরি করেছে ‘পদ্মা সেতু’ শিরোনামের এই গানটি

পদ্মা সেতু নিয়ে নির্মিত গানে আঁখি আলমগীর


মুক্তখবর বিনোদন ডেস্ক : দেশীয় সঙ্গীতের ‘সুরের রানী’ খ্যাত কণ্ঠতারকা আঁখি আলমগীর নিত্য – নতুন তার রেকর্ডের পাল্লা ভারি করছেন। নিজস্ব অর্থায়নে গড়া স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত গানে সুন্দরী এই গায়িকা কণ্ঠ দিয়েছেন। চলতি মাসের ২৫ তারিখে পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। এই উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তৈরি করেছে ‘পদ্মা সেতু’ শিরোনামের এই গানটি। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর গাওয়া ‘পদ্মা সেতুর বিজয়গাথা/ ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়’ – গানটি লিখেছেন মোকাম আলী খান। আর সুর-সংগীত করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি মাইটিভির অডিও স্টুডিওতে এর রেকর্ডিং করা হয়েছে বলে জানান আঁখি আলমগীর। গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ-অনুভূতি। গর্বের এই সেতু নিয়ে গানটি করে নিজের কাছেই ভালো লেগেছে। আঁখি আলমগীর জানান, তিনি ছাড়াও এই গানে কণ্ঠ দিয়েছেন কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। ১১ জুন (শনিবার) পদ্মা সেতু এলাকায় গানটির দৃশ্যধারণ করা হবে বলে তিনি জানান। গানটির ভিডিও নির্দেশনা দিবেন বিটিভির প্রযোজক মাহবুবা ফেরদৌস।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির