Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিনামূল্যে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ 
Wednesday May 18, 2022 , 12:56 pm
Print this E-mail this

প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত কিছু ফিচার ব্যবহার করতে পারবেন

বিনামূল্যে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এতোদিন সম্পূর্ণ বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা গেলেও এখন টাকা খরচ করতে হবে। তবে এটি শুধু যারা হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য। হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে হাজির হয়েছে মার্কিন সংস্থাটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে এই সাবস্ক্রিপশন মডেল লঞ্চ করা হয়েছে। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত কিছু ফিচার ব্যবহার করতে পারবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রাহকরা একসঙ্গে ১০টি ডিভাইস থেকে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ পাবেন। ডবলুবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেক্সটপ গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফিচার নিয়ে আসা হয়েছে। তবে বিজনেস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন বাধ্যতামূলক নয়। চাইলে বিনা মূল্যের অ্যাকাউন্ট ব্যবহার চালিয়ে যেতে পারবেন তারা। তবে বাড়তি কোনো ফিচার ব্যবহারের সুবিধা পাবেন না। প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রাহকরা অতিরিক্ত বিভিন্ন সুবিধা পাবেন। যা বিনা মূল্যে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা পাবেন না। বর্তমানে যে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সর্বোচ্চ ৪টি ডিভাইস থেকে লগ ইন করা যায়। সাবস্ক্রিপশনের পর তা ব্যবহার করা যাবে ১০টি ডিভাইস থেকে। এছাড়াও এই গ্রাহকরা নিজেদের প্রোফাইলের জন্য কাস্টম লিঙ্ক তৈরির সুযোগ পাবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে লিঙ্কের মধ্যে কোম্পানির নাম ব্যবহার করা যাবে।

সূত্র : ডবলুবিটাইনফোর




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক