Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীর শীতল পাটির ঐতিহ্য অনেক পুরোনো 
Saturday April 16, 2022 , 1:05 pm
Print this E-mail this

এ গ্রামের প্রায় ২৫-৩০টির মতো পরিবার শীতল পাটির ঐতিহ্য ধরে রেখেছে

পিরোজপুরের কাউখালীর শীতল পাটির ঐতিহ্য অনেক পুরোনো


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীর শীতল পাটির ঐতিহ্য অনেক পুরোনো। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে পাটি বুনিয়েদের সংখ্যা কমে যাওয়ায় এবং শীতল পাটি তৈরীর প্রধান কাঁচামাল পাইত্রা ধ্বংসের কারণে এই ঐতিহ্যবাহী পাটি হারিয়ে যেতে বসেছে। উপজেলার সুবিদপুর গ্রাম এক সময় ছিল শীতল পাটির তৈরীর প্রধান ঘাটি। পাইত্রা উৎপাদন, রক্ষণাবেক্ষণ করে পাটি তৈরী হতো বলে এলাকার নাম ‘পাটিয়াল পাড়া’ আর পাটি উৎপাদনের নাম ‘পাটিকর’। এ গ্রামের অধিকাংশ নারী পুরুষ শীতল পাটি উৎপাদনে জড়িত ছিল। সাম্প্রদায়িক দাঙ্গা এবং ১৯৪৭ এ দেশ বিভাগের পর পাটিকর সম্প্রদায়ের বড় অংশ দেশ ছেড়ে চলে যায়। যারা দেশের মায়া ত্যাগ করতে পারেনি ১৯৭১ সালে, তারা পাকিস্তানী হানাদার বাহিনী নির্মম নির্যাতনের শিকার হয়। বর্তমানে এ গ্রামের প্রায় ২৫-৩০টির মতো পরিবার শীতল পাটির ঐতিহ্য ধরে রেখেছে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং