Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এ যাত্রায় বেঁচে গেলেন ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন 
Tuesday March 1, 2022 , 1:02 pm
Print this E-mail this

বুকের এক্স-রে করানো হয়েছে, তিনি এখন বিপদমুক্ত

এ যাত্রায় বেঁচে গেলেন ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন


মুক্তখবর বিনোদন ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি গাড়ি চালানো শিখতে একটি পুরনো গাড়ি কিনেছিলেন ভুবন। সোমবার বিকেলে সেই গাড়িটি চালাচ্ছিলেন তিনি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা মারে গাড়িটি। এসময়ে আহত হয়েছেন গায়ক। তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ভুবনের আঘাত গুরুতর নয়। বুকে এবং মুখে আঘাত লেগেছে। বুকের এক্স-রে করানো হয়েছে। তিনি বিপদমুক্ত। সম্প্রতি বাদাম বিক্রেতা থেকে ‘কাঁচা বাদাম’ গান দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা ভুবন বাদ্যকার। তার গান ভারত ছাড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশেও। গায়কের দুর্ঘটনার খবরে দুশ্চিন্তায় ভক্তরা। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী