Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় আক্রান্ত জনপ্রিয় নায়িকা শাবনূর 
Wednesday December 29, 2021 , 9:13 pm
Print this E-mail this

‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ

করোনায় আক্রান্ত জনপ্রিয় নায়িকা শাবনূর


মুক্তখবর বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। এখন তিনি অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, শাবনূর করোনা পজিটিভ, এটা নিশ্চিত হওয়া গেছে। তবে, তিনি ভালো আছেন এবং মনিটরিংয়ের জন্য হাসপাতালে আছেন। শাবনূর সবার কাছে দোয়া চেয়েছেন। এ চিত্রনায়িকা বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে থাকেন। সন্তানকে নিয়ে সেখানেই তার বাস। এ কারণে দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত তিনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে।




Archives

Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ