Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় আক্রান্ত হয়ে নায়ক সোহেল রানা হাসপাতালে 
Sunday December 26, 2021 , 11:14 pm
Print this E-mail this

ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ

করোনায় আক্রান্ত হয়ে নায়ক সোহেল রানা হাসপাতালে


মুক্তখবর বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো’খ্যাত নায়ক সোহেল রানা করোনায় আক্রান্ত। এই বীর মুক্তিযোদ্ধাকে হাসপাতে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজ রোববার রাত পৌনে ১১টায় ফেসবুকে লেখেন, ‘শুধু কষ্টের খবর : বীর মুক্তিযাদ্ধা, ড্যাশিং হিরো মাসুদ পারভেজ, (সোহেল রানা) আমাদের ভাইয়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।’ বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার৷ ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী