Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্বদ্যালবিয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন 
Sunday June 10, 2018 , 7:37 pm
Print this E-mail this

এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক

বরিশাল বিশ্বদ্যালবিয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে তাদের কর্মক্ষেত্রে ব্যবহারের জন্য প্রদেয় স্মার্ট আইডি কার্ড সিস্টেম কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের মধ্যে স্মার্ট আইডি কার্ড বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। অদ্য ১০ জুন ২০১৮ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় উপাচার্য মহোদয়ের কক্ষে ডিনবৃন্দ, ২২টি বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও উপস্থিত শিক্ষকদের মাঝে এ কার্ড বিতরণ করা হয়। এরপর পর্যায়ক্রমে দ্রুততার সাথে এই স্মার্ট আইডি কার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রদান করা হবে। উল্লেখ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে যে ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চালু হয়েছিলো তারই ধারাবাহিকতার অংশ এই স্মার্ট আইডি কার্ড সিস্টেম।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬