প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি শুভ্রজিত হালদার বাবু’র জন্মদিন আজ
Friday June 8, 2018 , 9:10 pm
মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শুভ্রজিত হালদার বাবু এখন ভারতে চিকিৎসাধীন
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি শুভ্রজিত হালদার বাবু’র জন্মদিন আজ
সজিব হোসেন : আজ (০৮-০৬-১৮) পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি শুভ্রজিত হালদার বাবু’র জন্মদিন। সমস্ত পিরোজপুরবাসীর নয়নের মনি বাবুকে সবাই অনেক মিস করছে কারণ এক বছর আগে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সে এখন ভারতে চিকিৎসাধীন আছে। বাবু নাই বলে কিন্তু তার জন্মদিন থেমে থাকেনি। আজ (০৮-০৬-১৮) সকালে গিয়েছিলাম পিরোজপুর দেখলাম বাবুকে নিয়া কোনো আয়োজন আছে কিনা। দেখলাম জেলা ছাত্রলীগের দুই যুুগ্ম-সাধারন-সম্পাদক বায়েজিদ হোসাইন ও ইফতেখার মাহামুদ সজল বসে আছে জানতে চাইলাম বাবুর কথা, সজল বললেন, হুম দাদার তো আজ জন্মদিন। জানতে চাইলাম তাকে নিয়ে কোন আয়োজন আছে কিনা? মৃদুকন্ঠে, হুম আছে, তার আজ জন্মদিন পালন করা হবে এবং তার জন্য দোয়া/আর্শিবাদ করা হবে। দেখলাম বাবুর কথা জানতে চাওয়ায় সবাই যেন কিছুটা নিস্তব্ধ!
তার উত্তরাউত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।