Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শচীন কন্যা সারা মডেলিংয়ে, প্রথম বিজ্ঞাপনেই বাজিমাত 
Wednesday December 8, 2021 , 6:46 pm
Print this E-mail this

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সুপরিচিত সারা টেন্ডুলকার

শচীন কন্যা সারা মডেলিংয়ে, প্রথম বিজ্ঞাপনেই বাজিমাত


মুক্তখবর বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার মডেলিংয়ে পা রেখেছেন। একটি নামি ফ্যাশন হাউজের বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথমবারের মতো তাকে দেখা গেছে। বিজ্ঞাপনটি ঘিরে এরই মাঝেই তৈরি হয়েছে ক্রেজ। ভারতীয় তরুণ-তরুণীদের অনেকেই বিজ্ঞাপনটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সুপরিচিত সারা। প্রায়ই তাকে বিভিন্ন ছবি বা ভিডিও পোস্ট করতে দেখা যায় ইনস্টাগ্রাম ও টুইটারে। পেশাদার জীবনে পা রাখার আগে থেকেই সারার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ। সারার প্রথম বিজ্ঞাপনের পারফরমেন্স দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অনেক ফলোয়ার। দীর্ঘদিন ধরেই সারার শোবিজে কাজ করতে চলেছেন এই গুঞ্জন ছিল। অনেকেরই ধারণা ছিল, লন্ডনে পড়াশোনা শেষে হয়তো তিনি পা রাখবেন বলিউডে। তবে তার আগেই বিজ্ঞাপনে অভিষেক হলো সারা টেন্ডুলকারের।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী