Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মুক্তি পেয়েছে মিথিলার বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’ 
Tuesday November 16, 2021 , 5:35 pm
Print this E-mail this

রোহিঙ্গা ও হিন্দি-দুই ভাষাতে কাজ হয়েছে সিনেমাটির

মুক্তি পেয়েছে মিথিলার বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’


মুক্তখবর বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘রোহিঙ্গা’। সোমবার (১৫ নভেম্বর) অ্যাপেল টিভিতে সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ সিনেমার সহকারী পরিচালক হায়দার খান সিনেমাটি পরিচালনা করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ তথা ভুটানের চিত্রনায়ক স্যাঙ্গে। বলিউড অভিনেতা সালমান খানের সিনেমা ‘রাধে’তে প্রধান ভিলেনের চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া ‘রোহিঙ্গা’র বেশিরভাগ শিল্পী ও কুশলীই বলিউডের। সিনেমাটি প্রসঙ্গে মিথিলা বলেন, সিনেমাটি খুবই ইমোশনাল। গল্পটা ভীষণ ভালো। সত্য ঘটনা থেকে নেওয়া গল্প। একজন বাংলাদেশি অভিনেত্রী হিসেবে প্রথম বলিউডে কাজ করেছি। অবশ্যই আমি বলব যে সবাই সিনেমাটি দেখুক, দেখে তাদের কেমন লাগল, ভালো-মন্দ যেটাই হোক, সেটা নিয়েই কথা বলুক। রোহিঙ্গা ও হিন্দি-দুই ভাষাতে কাজ হয়েছে সিনেমাটির। এ জন্য রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে এই অভিনেত্রীকে। থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে ‘রোহিঙ্গা’র শুটিং হয়েছে।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী