Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গরীবের বন্ধু বরিশাল সিটি মেয়র সাদিক 
Thursday October 21, 2021 , 8:30 pm
Print this E-mail this

এই প্রথম আমাদের পাশে কোন মেয়র দাড়ালেন, তিনি মেয়র সাদিক আবদুল্লাহ্ ভাই

গরীবের বন্ধু বরিশাল সিটি মেয়র সাদিক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিম সরোয়ার দিদারের বোন নগরীর ৬নং ওয়ার্ড বাসিন্দা শেখ নিলা বেগম র্দীঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত। তার আর্থিক সক্ষমতা না থাকার কারণে ঠিকমতো চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না তার পক্ষে। তাই নিলা বেগমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র বরাবর আর্থিক সহায়তার একটি আবেদন করেন।আবেদনটি বিবেচনা করে বৃহস্পতিবার বিসিসি’র এনেক্স ভবনে শেখ নিলা বেগমকে ব্রেইন টিউমার চিকিৎসা করার জন্য ৫ লক্ষ টাকার চেক হাতে তুলে দেন গরীবের মেয়র সাদিক আবদুল্লাহ্। এছাড়া নগরীর ৯ নং ওয়ার্ড বাসিন্দা মোঃ তানভির হোসেনের পুত্র জন্মগতভাবে হার্টে ছিদ্র এবং ফুসফুসে সমস্যা নিয়ে দিন কাটাচ্ছেন। দরিদ্র বাবার পক্ষে তার ছেলের হার্টের অপারেশন করা সম্ভব হচ্ছিল না।

সন্তানের সুচিকিৎসার জন্য মাননীয় মেয়র সাদিক আবদুল্লাহ বরাবর তিনিও আবেদন করলে মেয়র দুটি জীবনের প্রতি মানবিক দিক বিবেচনা করে ছেলের চিকিৎসার জন্য তানভির হোসেনের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন।

একই সময় বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক আব্দুল হান্নান আলী, দিপক লাল হেলা, এসকান্দার হাওলাদার, আমির গাজী, ঝাড়ুদার কান্তা ডোম মৃত্যুবরন করায় তাদের ওয়ারিসদের প্রত্যেকের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন মেয়র। মেয়রের অনুদান পেয়ে খুশি আবেদনকারীরা। তানভির সাংবাদকর্মীদের জানান, টাকার অভাবে আমার ছেলের চিকিৎসা করাতে পারিনি এতো দিন। গরীবের বন্ধু মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ তার ছেলের চিকিৎসার জন্য আমার হাতে ৫ লক্ষ টাকা চেক দিয়েছেন। আমি এখন আমার ছেলের চিকিৎসা করাতে পারবো। মহান আল্লাহতালা যেন আমাদের মেয়র সাদিক ভাইকে সব সময় সুস্থ রাখেন গরীবের পাশে দাড়ানোর জন্য। অন্যদিকে কান্না জড়িত কন্ঠে সিটি কর্পোরেশনের মৃত্যু শ্রমিকদের স্বজনরা বলেন, মেয়র সাদিক ভাই যে গরীবের বন্ধু সেটা তিনি আবার প্রমাণ করলেন। এই প্রথম আমাদের পাশে কোন মেয়র দাড়ালেন। তিনি হলেন মেয়র সাদিক আবদুল্লাহ্ ভাই।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার