Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা 
Saturday October 16, 2021 , 2:16 pm
Print this E-mail this

দলের ভাইস চেয়ারম্যানের সঙ্গে বিভাগীয় টিমের গত ১২ অক্টোবর অনলাইন প্ল্যাটফর্মে চূড়ান্ত বৈঠক

বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র নতুন কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠার শেষ নেই। কারা আসছেন জেলা ও মহানগর কমিটির নেতৃত্বে তা নিয়ে কৌতুহল যেন কাটছেই না তাদের। তবে বরিশালের কমিটি নিয়ে রূপ-রেখার কথা প্রকাশ করেছে কেন্দ্রের একটি দায়িত্বশীল সূত্র। এ রূপ রেখায় তিনটি ইউনিটে আহ্বায়ক পদে এগিয়ে আছেন বর্তমান সভাপতিরা। অর্থাৎ মহানগর এবং জেলা বিএনপি’র দুটি ইউনিটে মজিবর রহমান সরোয়ার, মেজবাহ উদ্দিন ফরহাদ এবং এবায়দুল হক চাঁনকেই আহ্বায়ক করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রের দায়িত্বশীল সূত্রটি। এর মধ্যে মহানগর এবং উত্তর জেলা বিএনপিতে মজিবর রহমান সরোয়ার ও মেজবাহ উদ্দিন ফরহাদ শক্ত অবস্থানে থাকলেও একাধিক প্রার্থী থাকায় শঙ্কায় আছেন এবায়দুল হক চাঁন। অপরদিকে, আহ্বায়ক পদে তেমন পরিবর্তন না আসলেও তিনটি কমিটিতেই সদস্য সচিব পরিবর্তনের আভাস পাওয়া গেছে। তিনটি কমিটিতেই নতুন মুখ আসছে বলে সূত্র নিশ্চিত করেছে। এরই মধ্যে আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবের বিষয়ে দলের ভাইস চেয়ারম্যানের সঙ্গে বিভাগীয় টিমের গত ১২ অক্টোবর অনলাইন প্ল্যাটফর্মে চূড়ান্ত বৈঠক হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সারাদেশের ন্যায় বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা হবে খুব শিঘ্রই। এ লক্ষ্যে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী প্রার্থীদের আবেদন গ্রহণ করেছে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র কেন্দ্রীয় টিম।

 




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন