Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় জেলের জালে সাড়ে ৭ মণ ওজনের ‘শাপলা পাতা’ 
Sunday April 1, 2018 , 5:45 pm
Print this E-mail this

মাছটি ভ্যানে করে রঙ-বেরঙের ফিতা দিয়ে সাজিয়ে নগরের বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়

ভোলায় জেলের জালে সাড়ে ৭ মণ ওজনের ‘শাপলা পাতা’


নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে জেলেদের জালে ধরা পড়া সাড়ে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ বরিশাল নগরের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। রোববার (০১ এপ্রিল) সকালে মাছটি কেটে ভাগা দিয়ে বিক্রি করছেন মাসুম বেপারী নামে এক মৎস্য ব্যবসায়ী। মাসুম জানান, গত শুক্রবার (৩০ মার্চ) রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে শনিবার (৩১ মার্চ) মাছটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে জেলেদের কাছ থেকে সাড়ে ৭ মণ ওজনের ওই মাছটি ক্রয় করেন রনি ফিস নামের মৎস্য আড়ত মালিক। বরিশাল মৎস্য কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, এ মাছের ইংরেজি নাম (Leopard Stingray)। স্থানীয় নাম শাপলাপাতা, হাউস, সানকুস, চিত্রা হাউস। এ মাছ গুলো উপকূলীয় অগভীর নদী, প্যারাবনে (ম্যানগ্রোভ) পাওয়া যায়। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, শাপলা পাতা মাছটি কাটার আগে উৎসুক জনতা খবর পেয়ে বরিশাল নগরের পোর্ট রোডের মাছের পাইকারি বাজারে দেখার জন্য আসেন। এর আগে বিশাল আকারের এ মাছটি ভ্যানে করে রঙ-বেরঙের ফিতা দিয়ে সাজিয়ে নগরের বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু