Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মৃত্যুর আগে রোগীকে কালেমা পাঠ করে শোনালেন এক হিন্দু চিকিৎসক 
Friday May 21, 2021 , 11:01 pm
Print this E-mail this

এটি একটি ধর্মীয় নিয়ম তবে এটি মানবিক দায়িত্বও-ডা. রেখা কৃষ্ণ

মৃত্যুর আগে রোগীকে কালেমা পাঠ করে শোনালেন এক হিন্দু চিকিৎসক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন এক মুসলিম রোগী। মুমূর্ষু অবস্থায় তাঁকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়। পরিবারের কারো তাঁর কাছে যাওয়ার অনুমতি ছিল না। তাই তাঁর মৃত্যুর আগে তাঁকে কালেমা শাহাদাত পাঠ করে শোনান দায়িত্বরত এক হিন্দু চিকিৎসক। সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু ধর্মাবলম্বী এই চিকিৎসকের মহৎকর্ম সবার কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভুত ডা. রেখা কৃষ্ণ বেড়ে উঠেছেন দুবাইয়ে। তাই সেখানকার ইসলামি সংস্কৃতির সঙ্গে তিনি ভালোভাবে পরিচিত হয়ে ওঠেন। তিনি ভারতের কেরালার পলাক্কাদ জেলার সেভানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে দায়িত্ব পালন করছেন। খালিজ টাইমসকে মুঠোফোনে রেখা বলেন, ‘নিউমোনিয়া নিয়ে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৭ দিন পর তাঁর অবস্থা আরও খারাপ হয়। চিকিৎসকরা তাঁর বাঁচার আশা ছেড়ে দেন। পরিবারের সঙ্গে আলোচনা করে তাঁকে ভেন্টিলেটর থেকে নামানো হয়। জীবনের শেষ মুহূর্তে আমি তাঁর সঙ্গে ছিলাম।’ রেখা আরও বলেন, ‘ওই রোগী হাত-পা নাড়াচাড়া বন্ধ করে দেন। আমি অসহায় হয়ে দেখছিলাম। আমি জানতাম না তাঁর শেষ স্মৃতি কী। আমি নিরবে তাঁর জন্য প্রার্থনা করছিলাম। তারপর কালেমা শাহাদাত পাঠ করে শোনাই। এটি একটি ধর্মীয় নিয়ম তবে এটি মানবিক দায়িত্বও। আমি কালেমা পাঠ করে শোনানোর পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’ ডা. রেখা বলেন, ‘আমি কেরালায় জন্মগ্রহণ করলেও বড় হয়েছি দুবাইয়ে। বাবা-মা দুবাইতে থাকেন। আমি দুবাই থেকে ভারতে চলে আসি এবং কেরালায় বাস শুরু করি। আমার স্বামীও একজন ডাক্তার। আমার বাবা-মা আমাকে সবসময় ‍অন্য ধর্মকে সম্মান করতে বলতেন।’ কোনো পরিকল্পনা করে নয়, আকষ্মিকভাবেই তিনি ওই রোগীকে কালেমা শাহাদাত পাঠ করে শোনান বলে জানান ডা. রেখা কৃষ্ণ।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা