Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশের ৩৮ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস! 
Sunday April 4, 2021 , 4:42 pm
Print this E-mail this

অনলাইনে একসঙ্গে একাধিক ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার ঘটনাটি এবারই প্রথম নয়

বাংলাদেশের ৩৮ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্বের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে বাংলাদেশের ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জন ফেসবুক ব্যবহারকারীর তথ্যও রয়েছে। গতকাল শনিবার সাইবার অপরাধ গোয়েন্দা সংস্থা হাডসন রক সাইবার ক্রাইম ইনটেলিজেন্স ফার্মের পক্ষ থেকে টুইটারে বিষয়টি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ব্যবহারকারীদের ফোন নম্বর, পুরো নাম, জন্ম তারিখসহ একাধিক তথ্য একটি অনলাইন হ্যাকিং সাইটে ফাঁস করে দেওয়া হয়েছে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি সংখ্যক মার্কিন ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস করা হয়েছে। তাদের সংখ্যা ৩ কোটি ২০ লাখ। এ ছাড়া রয়েছেন যুক্তরাজ্যের ১ কোটি ১০ লাখ ও ভারতের ৬০ লাখ ব্যবহারকারী। অনলাইনে একসঙ্গে একাধিক ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার ঘটনাটি এবারই প্রথম নয়। ২০১৯ সালেও একইভাবে ফেসবুক ব্যবহারকারীদের ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ৮ কোটি ব্যবহারকারীর তথ্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করে ফেসবুক।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা