Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফ্রান্সে নতুন করোনার সন্ধান, যা ধরা পড়ে না পরীক্ষায় 
Friday March 19, 2021 , 9:10 am
Print this E-mail this

মূলত এই ধরণের করোনাকে 79 COVID-19 বলা হয়।

ফ্রান্সে নতুন করোনার সন্ধান, যা ধরা পড়ে না পরীক্ষায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ মার্চ) জানিয়েছে তারা নতুন ধরণের এক করোনার সন্ধান পেয়েছে। যেটা স্ট্যান্ডার্ড পরীক্ষায় ধরা পড়ে না। খবর বিজনেস ইনসাইডারের। সোমবার ফ্রান্সের উত্তর-পশ্চিম দিকের ব্রিটানি অঞ্চলে নতুন ধরণের এই করোনায় ৮ জন আক্রান্ত হয়। কিন্তু তাদের অধিকাংশেরই করোনা পরীক্ষা করার পরও নেগেটিভ আসে ফল। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার সব ধরণের লক্ষণই তাদের মধ্যে বর্তমান ছিল। এটা নিয়ে গেল দুইদিন নানা পরীক্ষা-নিরীক্ষা করে ফ্রান্স। এরপর বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিস্তারিত জানায়। মূলত এই ধরণের করোনাকে 79 COVID-19 বলা হয়। মিউটেশনের মাধ্যমে করোনার এই রূপ এমন একটা পর্যায়ে পৌঁছায় যেটা স্ট্যান্ডার্ড মানের পরীক্ষায় আর ধরা পড়ে না। ফ্রান্সের আগে ফিনল্যান্ডে এই ধরণের করোনা সনাক্ত হয়েছিল গেল মাসে। ফিনিশ গবেষকরা জানিয়েছিলেন নতুন ধরনের এই করোনা নাকে শ্লেষ্মা পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে না। নতুন ধরণের করোনায় আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করার প্রক্রিয়াটা একটু জটিল। মূলত আক্রান্ত ব্যক্তির রক্ত নিয়ে অ্যান্টিবডি টেস্ট করে অথবা রোগীর ফুসফুস থেকে আসা কফ সংগ্রহ করে আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হয়। মূলত পরীক্ষায় ধরা না পড়ায় খুব বেশি সংক্রামক না হলেও এই ধরণের করোনা দ্রুত ছড়াবে। কারণ, আক্রান্ত ব্যক্তি স্ট্যান্ডার্ড মানের পরীক্ষা করেও বুঝতে পারবেন না যে তিনি আক্রান্ত হয়েছেন। আর তার মাধ্যমে আরও অনেকেই আক্রান্ত হবেন।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের