Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাহস থাকলে আমাদের ধর্ষণ করে দেখাক, ঝাঁটা-বঁটি আছে : টালিউড অভিনেত্রী নুসরাত 
Tuesday January 26, 2021 , 6:41 am
Print this E-mail this

আজ সায়নী-দেবলীনার সঙ্গে যা হয়েছে, তা যাতে আর কোনও মেয়ের সঙ্গে না হয়-নুসরাত জাহান

সাহস থাকলে আমাদের ধর্ষণ করে দেখাক, ঝাঁটা-বঁটি আছে : টালিউড অভিনেত্রী নুসরাত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অভিনেত্রী নুসরাত জাহান তৃণমূলের সাংসদ। তবে সোমবার (২৫ জানুয়ারী) মঞ্চে দাঁড়িয়েছিলেন শুধু একজন নারী ও টালিউডের অংশ হিসেবে। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভায় নারীদের প্রতি অনাচার নিয়ে আওয়াজ তুললেন অভিনেত্রী। কড়া ভাষায় জানিয়ে দিলেন, বাংলার মেয়েদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব নয়। সাম্প্রতিককালে টালিউডের দুই অভিনেত্রী সায়নী ঘোষ এবং দেবলীনা দত্তের সঙ্গে বিজেপির প্রকাশ্য বিতণ্ডা প্রসঙ্গেও কথা বলেন সাংসদ-অভিনেত্রী। নুসরাত বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিকে ভয় পায় না। তিনি বলেন, ‌‘ধর্ষণের হুমকি আমিও পাই। কিন্তু আমি বা এই মঞ্চে উপস্থিত কোনও নারী এ ধরনের হুমকি ভয় পায় না। সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।’ মঞ্চ থেকে নেমে যাওয়ার আগে তিনি বলেন, “আজ সায়নী-দেবলীনার সঙ্গে যা হয়েছে, তা যাতে আর কোনও মেয়ের সঙ্গে না হয়, সেই জন্যই এই মঞ্চে এসেছি।’’

সূত্র : আনন্দবাজার।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের