Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘শেখ হাসিনা’ সেজে ভাইরাল সাতক্ষীরার ‘দিঘী’ 
Monday January 25, 2021 , 10:07 pm
Print this E-mail this

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত অবিকল ভাষায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় দিঘী

‘শেখ হাসিনা’ সেজে ভাইরাল সাতক্ষীরার ‘দিঘী’


মুক্তখবর বিনোদন ডেস্ক : মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা’ সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাতক্ষীরার শিশু আবৃত্তি শিল্পী সাফানা ফারদিন দিঘী। স্মরণীয় এই দিনে সাফানা ফারদিন দিঘী ‘শেখ হাসিনা’ সেজেই খ্যান্ত ছিলেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত অবিকল ভাষায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সবাইকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজে অনুষ্ঠানে আসন গ্রহণ করে শিশু আবৃত্তি শিল্পী সাফানা ফারদিন দিঘী। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মূলমঞ্চে চেয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভঙ্গিমায় বসে ছিলো দিঘী। এসময় অনুষ্ঠানে উপস্থিত সবার দৃষ্টিকাড়ে দিঘী। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত অবিকল ভাষায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় দিঘী। তার ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির নিচে অসংখ্য মানুষ মন্তব্য করেছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তার ভাষণ শুনে ২৪ জানুয়ারি ভাইরাল হওয়া ভিডিও-এর নীচে মন্তব্য করে লিখেছেন ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আজ এটা পাঠাবো। একেবারে শেখ হাসিনা।’ শিশু শিল্পী সাফানা ফারদিন দিঘী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বর্ণমালা একাডেমিতে আবৃত্তি শিখছে এবং ইতোমধ্যেই শিশু আবৃত্তি শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছে। জেলা পর্যায়ের একাধিক আবৃত্তি প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সে। দিঘী সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জামান ও সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সেলিনা সুলতানা লিপির মেয়ে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা