Current Bangladesh Time
মঙ্গলবার জুন ৯, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মোটা হতে গরুর ট্যাবলেট খেয়ে মৃত্যুশয্যায় পটুয়াখালীর এক গৃহবধূ 
Saturday January 2, 2021 , 9:11 pm
Print this E-mail this

গৃহবধূ পেটে প্রচণ্ড ব্যথায় চিৎকার, অবস্থার উন্নতি না হওয়ায় বরিশাল শেবাচিমে প্রেরণ

মোটা হতে গরুর ট্যাবলেট খেয়ে মৃত্যুশয্যায় পটুয়াখালীর এক গৃহবধূ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর দশমিনায় মোটা হওয়ার জন্য গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট খেয়ে মৃত্যুশয্যায় ফাসমাউন (২২) নামে এক গৃহবধূ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ফাসমাউন উপজেলার হাজিরহাট এলাকার মো: আনিচুর রহমানের স্ত্রী এবং এক কন্যাসন্তানের জননী। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাসমাউনের স্বামী খুলনায় একটি কোম্পানিতে চাকরি করেন। ওই গৃহবধূ শুক্রবার রাতের খাবার শেষে গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট (একমি কোম্পানির এ্যানোরা ভেট) খেয়ে ঘুমাতে যান। কিছুক্ষণ পর ওই গৃহবধূ পেটে প্রচণ্ড ব্যথায় চিৎকার শুরু করেন। তার চিৎকারে শ্বশুরবাড়ির লোকজন তাকে দশমিনা হাসপাতালে ভর্তি করেন। শনিবার ফাসমাউনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।কর্তব্যরত চিকিৎসক ডা: অনিক মিত্র জানান, রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবু সায়েম আল সালাউদ্দিন জানান, গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট মানুষে খেলে বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া হজমশক্তি ভালো থাকলে পরবর্তীতে নানাবিধ রোগে আক্রান্ত হতে থাকে।




Archives

Image
হত্যাচেষ্টা মামলায় বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম গ্রেফতার
Image
বরিশাল ডিসি অফিসে ‘অদৃশ্য’ ১০ লাখ টাকা, প্রশ্নের মুখে মামুন-হাবিব সিন্ডিকেট!
Image
বরিশালে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা
Image
ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ
Image
বরিশাল মেডিকেলে ৬ দফা দাবিতে কর্মবিরতিতে শিক্ষানবীশ চিকিৎসকরা