Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চলছে মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামির ডেথ রেফারেন্স নথি উচ্চআদালতে পাঠানোর প্রক্রিয়া 
Friday October 2, 2020 , 7:25 pm
Print this E-mail this

রায় প্রদানের সাত কার্যদিবসের মধ্যে দণ্ডিত আসামিদের আপিল করার জন্য রায়ে উল্লেখ করা হয়

চলছে মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামির ডেথ রেফারেন্স নথি উচ্চআদালতে পাঠানোর প্রক্রিয়া


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চলছে বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামির ডেথ রেফারেন্স নথি উচ্চআদালতে পাঠানোর প্রক্রিয়া। বরগুনার জেলা ও দায়রা জজ আদালত থেকে রোববার এ নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হবে। আইন বিশেষজ্ঞদের ভাষ্য, ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেয় তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন। যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। ওই নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করে। পেপারবুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে ধরে নেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরে ওই ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান সাক্ষী করা হয় রিফাতের স্ত্রী মিন্নিকে। পরে সাক্ষী থেকে মামলার আসামি হন মিন্নি। গত বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া রায়ে মিন্নি, রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, মো: রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো: হাসানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বেকসুর খালাস দেওয়া হয় ৪ আসামিকে। ওই রায় প্রদানের সাত কার্যদিবসের মধ্যে দণ্ডিত আসামিদের আপিল করার জন্য রায়ে উল্লেখ করা হয়। সেই মোতাবেক আসামিরা জেল আপিল করার সুযোগ পাবেন। পরবর্তীকালে রায়ের সত্যায়িত অনুলিপি পেয়ে নিয়মিত আপিল দায়ের করতে পারবেন ফাঁসির ৬ আসামি।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক