Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়া গবাদী প্রানীর টিকা প্রদান কর্মসূচী পালন 
Sunday February 18, 2018 , 6:34 pm
Print this E-mail this

কর্মসূচীর উদ্বোধন করেন বানারীপাড়া প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার উদ্দিন

বানারীপাড়া গবাদী প্রানীর টিকা প্রদান কর্মসূচী পালন


বানারীপাড়া প্রানীসম্পদ দপ্তর এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ) এর যৌথ উদ্দ্যোগে গতকাল চাখার ক্লাস্টারের জিরাকাঠী গ্রাম সমিতিতে গবাদী প্রানীর টিকাদান কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন বানারীপাড়া প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার উদ্দিন। জিরাকাঠী গ্রাম সমিতির এবং মিরের হাট ও চালিতা বাড়ী গ্রামের শত শত গরু ছাগলের বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা প্রদান এবং ঔষধ বিতরণ করেন। চিকিৎসা প্রদানের জন্য মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, মোঃ ফিরোজ আলম, মোঃ ফজলুল করিম, মোঃ শাহ-আলম (ভি.এফ.এ) উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন। এস.ডি.এফ এর ক্লাস্টার অফিসার মোঃ মোতাহার হোসেনও এ সময় উপস্থিত থেকে এস.ডি.এফ এর প্রতিনিধিত্ব করেন। সাধারন জনগণ ও এস.ডি.এফ সদস্যরা এ ফ্রি চিকিৎসায় অত্যন্ত খুশী হয়ে আবেগপ্লুতভাবে বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন।

মোঃ আনিছুর রহমান মিলন, অতিথি প্রতিবেদক




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং