Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেসবুকে এক তরুণীর আপত্তিকর ছবি পোস্ট দেয়ায় বরগুনায় এক ছাত্রদল নেতা গ্রেপ্তার! 
Monday August 24, 2020 , 4:16 pm
Print this E-mail this

অভিযুক্ত ছাত্রদল নেতা সাইমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হযেছে

ফেসবুকে এক তরুণীর আপত্তিকর ছবি পোস্ট দেয়ায় বরগুনায় এক ছাত্রদল নেতা গ্রেপ্তার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইম ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৩ আগস্ট) রাতে বরগুনা সদরের থানা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইম বরগুনার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের পূর্ব ধুপতি গ্রামের স্বপন মিয়ার ছেলে। ওই তরুণী অভিযোগ করেছেন, সাইম ইসলাম ছদ্মনামে তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে পোস্ট করেন। এছাড়াও বিভিন্ন সময়ে তরুণীর আত্মীয়-স্বজনদের ফোন করে হুমকি দেন। র‌্যাব-৮’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো: ইফতেখারুজ্জামান সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকারও করেছেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) সহিদুল ইসলাম জানান, সাইমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হযেছে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক